ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়পুরহাটে বাসের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের পিডিবি এলাকায় বাসের ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার নাম জাকিয়া সুলতানা (২৫)। শুক্রবার রাত ৮ টার দিকে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া জয়পুরহাট সাইবারটেক পলেটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গবরচোপা গ্রামের ডলার হোসেনের মেয়ে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, জাকিয়া সুলতানা জয়পুরহাট শহর থেকে অটোরিকশায় তার বাড়িতে যাচ্ছিলেন। পথে খনজনপুর পিডিবি এলাকায় মঙ্গলবাড়ীগামী একটি বাস পেছন দিক থেকে অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও বাসটিকে আটক করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়পুরহাটে বাসের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় ১০:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮