ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেরুজালেমে ইহুদিদের পবিত্র স্থানে অশ্লীল ছবি তুললেন এই মডেল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইহুদিদের পবিত্র স্থান জেরুজালেমের পশ্চিম দেয়ালের (আল বুরাক দেয়াল) কাছে নগ্ন হয়ে ফটোশুট করেছেন বেলজিয়ামের মডেল মারিজা পাপন। গত ২৩ জুন তার ওয়েবসাইটে এসব অশ্লীল ছবি দিয়ে ‘দি ওয়াল অব শেইম’ শিরোনামে পোস্ট দেন।

এদিকে পশ্চিম দেয়ালের রাব্বি স্যামুয়েল এ বিষয়ে বলেন, এটা একটি অস্বস্তিকর ও দুঃখজনক ঘটনা, যা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করেছে ও যারা এখানে আসে তাদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। এদিকে মারিজা পাপন তেল আবিব হয়ে জেরুজালেমে তিন দিনের ভ্রমণের সময় এসব ছবি তুলেন।

ছবি তে দেখা যায় মারিজা পশ্চিম ওয়ালের কাছে একটি চেয়ারে নগ্ন হয়ে শুয়ে আছেন। অন্য ছবিতে তিনি ইসরাইলের পতাকা উড়ছে এমন একটি রডের সঙ্গে নগ্ন হয়ে জড়িয়ে ধরে আছেন।

তিনি কেন এরকম করলেন সে সম্পর্কে তিনি তার ব্লগে লিখেছেন, আমি ধর্মের ও রাজনীতির দেয়ালে আবারও ধাক্কা দিতে চাই। আমি ভাঙতে চাই সেই দেয়াল যা আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে চায়। অন্যকথায় আমি আমার নিজস্ব ধর্মকে বিশ্বে দেখাতে চাই।

এর আগে গত বছরও তিনি মিসরে একটি মন্দিরে গিয়ে এরকম নগ্ন ফটোশুট করেন। তার জন্য তাকে আটক করা হয়েছিল। মারিজা প্রায়ই বিভিন্ন ইস্যুতে নগ্ন ফটোশুট করে তার প্রতিবাদের ধারা অব্যাহত রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিত্যপণ্যের চড়া দাম: অর্থমন্ত্রীর সময় চাওয়ার নেপথ্যে

জেরুজালেমে ইহুদিদের পবিত্র স্থানে অশ্লীল ছবি তুললেন এই মডেল

আপডেট সময় ০৭:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮