ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় এক মিনিটে এক লাখ গাছের চারা রোপণ

অাকাশ জাতীয় ডেস্ক:

সোমবার ‘গাছ লাগাও, উপকূল বাঁচাও’ এ স্লোগান নিয়ে দুপুর ১২টা ১ মিনিটে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ১ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

একই সময়ে উপজেলার ৫০৭টি স্পটে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়কের পাশে, সামাজিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস প্রাঙ্গণে এসব গাছের চারা রোপন করা হয়। এখানে ফলজ, বনজ, ওষুধি ও ফুলের গাছসহ মোট ২১ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে।

এ সময় উপমন্ত্রী জ্যাকব বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। এসময় পুরো জেলায় ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দেন উপমন্ত্রী।

এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুল, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মোহাব্বতজান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কুদ্দুছ জানান, শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ও বৈশ্বিক উষ্ণতা রোধে’র উদ্দেশ্যেই মূলত বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় এক মিনিটে এক লাখ গাছের চারা রোপণ

আপডেট সময় ০৬:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭