ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির পরিবহনমন্ত্রী ইসরায়েল কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। ইসরাইলের গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

চলতি সপ্তাহে এক বৈঠকে নেতানিয়াহু ও কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিষয়টিতে একমত হন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রস্তাবিত রেল প্রকল্প ইসরাইলের হাইয়ো সমুদ্রবন্দর থেকে জর্দানের রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশকে যুক্ত করবে।

অধিকৃত ভূখণ্ডের পশ্চিম তীরের জেনিন শহরকেও যুক্ত করবে এ রেল লাইন। ইসরাইল, সৌদি আরব ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের ভেতরে রেল লাইনের অবকাঠামো থাকায় প্রকল্পটি বাস্তবায়নে খুব কম সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

সৌদিসহ আরব দেশগুলোর সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক উন্নয়নের চাইতে এ অঞ্চলে ইসরাইলের অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ তৈরি হবে বলে কাৎজ মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরাইল

আপডেট সময় ০৭:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮