ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাঁধ ভাঙার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : পানিসম্পদ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাঁধ ভাঙার বিষয়ে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ইঁদুর বা কেউ বাঁধ কেটে দিতে না পারে। আজ সোমবার নীলফামারীর সৈয়দপুরের বন্যাকবলিত এলাকা ও ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো সংকট হবে না। আপনারাও দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রীর আবেদন, প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, কয়েকদিনের বর্ষণে সৈয়দপুরের জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভেঙে যাওয়া বাঁধ দ্রুত পুনঃনির্মাণের নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁধ ভাঙার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৪:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭