ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

বদরগঞ্জে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এছাড়াও দু’টি গরু ও একটি ছাগল মারা গেছে বলে জানা গেছে।

নিহত লাল্টু মিয়া (৩৫) মণ্ডলপাড়া এলাকার হাফেজ আলীর ছেলে । আহতরা হলেন, তারাজুল (৫০), রাহেলা (৪০) ও সেভেনা (১৮)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর মণ্ডপাড়ার বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনভর প্রচণ্ড গরম শেষে রাতে যে যার মতো বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ বিকট শব্দ হয়। এরপরপরই ওই এলাকার মাটিতে বিদ্যুত ছড়িয়ে পড়ে। দ্রুত কেউ কেউ আবাসিক মেইন সুইচ অফ করতে ছুটে যায়। মেইন সুইচে হাত দিতেই অনেকে বিদ্যুতের ধাক্কা অনুভব করেন। কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন, পাশ্ববর্তী বিদ্যুতের ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হওয়ায় বিদ্যুতের মূল সংযোগ তারটি ছিড়ে মাটি স্পর্শ করেছে।

তাদেরকে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।

তারাজুল ও রাহেলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেভেনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনে ৩১ হাজার বার লাফ, স্কাইডাইভিংয়ে নতুন বিশ্বরেকর্ড

বদরগঞ্জে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

আপডেট সময় ১০:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮