ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী ওল্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ওল্টু মণ্ডল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় উপজেলার সাতকপাট এলাকা থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ওল্টু মণ্ডল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় দুটি মাদক ব্যবসায়ী পক্ষের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।

শনিবার সকালে হাউসপুর গ্রামের কৃষকরা মাঠে কৃষিকাজ করতে যাচ্ছিল। এ সময় সাতকপাট এলাকায় মাদক ব্যবসায়ী ওল্টুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থল থেকে ওল্টুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ খান জানান, ‘নিহত ওল্টু মণ্ডল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী ওল্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮