ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

মনোনয়নে বড় নেতা নয়, জনপ্রিয়তা দেখব: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নে বড় নেতা-ছোট নেতা নয়, জনপ্রিয়তা দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে যেসব নেতার, জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা বেশি থাকবে তারাই দলীয় মনোনয়ন পাবেন। কে বড় নেতা, কে ছোট নেতা সেসব বিবেচনা করা হবে না।’

শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলটির এই সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল থেকে জরিপের রিপোর্ট আওয়ামী লীগ সভানেত্রীর হাতে পৌঁছেছে।’

‘তৃণমূলে যেসব নেতার জনপ্রিয়তা আছে, যারা সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য, তাদেরকেই মনোনয়নের দেওয়া হবে। যারা বড় নেতা হয়েও এলাকায় জনবিচ্ছিন্ন তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘দলের ভাবমূর্তি উজ্জ্বলে এলাকায় যেসব নেতারা কাজ করেছেন, উন্নয়নে ভূমিকা রেখেছেন, তারাই মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য পাবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

মনোনয়নে বড় নেতা নয়, জনপ্রিয়তা দেখব: কাদের

আপডেট সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮