ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

মনু নদের বাঁধ ভেঙে পানি ঢুকেছে মৌলভীবাজার শহরে

অাকাশ জাতীয় ডেস্ক:

মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঢুকে পড়েছে মৌলভীবাজার শহরে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। শনিবার দিবাগত রাত ২টার দিকে শহরতলীর বারইকোনা এলাকায় বাঁধ ভেঙে পৌরসভার বড়হাট এলাকা প্লাবিত হয়। তবে মূল শহর প্লাবিত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

স্থানীয় সূত্র জানায়, বাঁধ ভাঙার দেড় ঘণ্টার মধ্যে শহরতলীর বড়হাট এলাকা প্লাবিত হয়ে পানি এসে ঠেকেছে শহরের কুসুমবাগ রহমান ফিলিং স্টেশন পর্যন্ত। এছাড়া পৌরসভার কুসুমবাগ, বড়কাপন ও যোগীডর এবং সদর উপজেলার হিলালপুর ও শেখেরগাঁও প্লাবিত হয়ে পড়েছে। ওই সব এলাকার বাসিন্দারা মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এলাকাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, ভাঙনকবলিত এলাকায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মীরা পরিস্থিতি মোকাবেলায় কর করছেন।

মৌলভীবাজার পাউবো নির্বাহী প্রকৌশলী রণেদ্র শংকর চক্রবর্তী সাংবাদিকদের বলেন, তিনদিন ধরে বিপদসীমার ওপরে পানি থাকায় বাঁধ ফেটে বেশ বড় জায়গাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। সেনাবাহিনীসহ আমরা পানি আটকানোর চেষ্টা করেছি।কিন্তু বেগ বেশি হওয়ায় বস্তা ফেলেও তা ঠেকানো যায়নি।

তবে যে পানি বেরিয়ে আসছে, তা মূল শহরকে প্লাবিত করতে পারবে না বলে ধারণা করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

মনু নদের বাঁধ ভেঙে পানি ঢুকেছে মৌলভীবাজার শহরে

আপডেট সময় ১১:২২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮