ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

যাত্রার সাত দিনেই বিকল হয়ে পড়ল লালমনি এক্সপ্রেস

অাকাশ জাতীয় ডেস্ক:

এক সপ্তাহের মাথায় বিকল হয়ে পড়েছে লালমনিরহাট থেকে ঢাকাগামী একমাত্র লালমনি এক্সপ্রেস ট্রেনটি। অতিরিক্ত যাত্রীর চাপে যাত্রা শুরুর সাত দিনেই নতুনভাবে মেরামতকৃত ১৪টি সাদা ইরানি কোচ বিকল হয়ে বুধবার বিকালে যাত্রা বন্ধ করে লালমনিরহাট রেলওয়ে যন্ত্র প্রকৌশল বিভাগের গ্যারেজে অবস্থান নিয়েছে। ৬ জুন সকাল ১০টায় ৪০ মিনিটে যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে লালমনি এক্সপ্রেস ট্রেনটি।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী রবিউল ইসলাম জানান, লালমনি এক্সপ্রেস-এর ১৪টি ইরানি কোচে ৬৭২ যাত্রীর আসন থাকলেও ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে এতে তিনগুণ যাত্রী ওঠে। এভাবে যাত্রীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যায়। ঈদে এই অতিরিক্ত যাত্রীর চাপে লালমনি এক্সপ্রেস-এর সাদা ইরানি কোচের এলাম চেইন পাইপ ও কয়েল স্প্রিং ক্যাম্বর বিকল হয়ে যায়। এ কারণে ট্রেন চলাচলের সময় ফ্লোরের নিচের ফ্রেমে স্প্রিং লেগে বিকট শব্দ হয়- যা যাত্রীদের জন্য আতঙ্ক সৃষ্টি করে। তাই ট্রেনটির যাত্রা বন্ধ রয়েছে। তবে বিকল্প হিসেবে পুরাতন কোচ জোড়াতালি দিয়ে লালমনি এক্সপ্রেস আবারো যাত্রা শুরু করেছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

যাত্রার সাত দিনেই বিকল হয়ে পড়ল লালমনি এক্সপ্রেস

আপডেট সময় ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮