ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে নরক বানানোর ক্ষমতা ইরানের রয়েছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের মনুষ্যবিহীন বিমান (ড্রোন) ইসরায়েলে প্রবেশ করেছে, তেল আবিবের এমন দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে তেহরান। পাশাপাশি দেশটির জন্য ‘নরক’ তৈরি ও মধ্যপ্রাচ্যে সকল মার্কিন ঘাঁটি ধ্বংসের সক্ষমতা রয়েছে বলে হুশিয়ারি জানিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেন, “ইরানি ড্রোনের ইসরায়েলে প্রবেশ, দেশটির যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইরানের সংশ্লিষ্টতার দাবি ভিত্তিহীন ও হাস্যকর।”

তিনি আরও বলেন, “সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের ভূখণ্ডকে রক্ষা ও বিদেশি আক্রমণ মোকাবেলার অধিকার দেশটির রয়েছে (সিরিয়া)। আইন সিদ্ধ একটি সরকারের (সিরিয়া) অনুরোধে ইরানের কর্মকর্তারা সেখানে উপদেষ্টা হিসেবে কাজ করছে।”

ইরানের বিপ্লবী বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেন, “ইহুদিবাদী দেশটির জন্য নরক তৈরির সক্ষমতা ইরানের রয়েছে।” যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আরোপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সকল প্রতিকূলতার বিপক্ষে অবিচল থাকতে ইরান সমর্থ, এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এ অঞ্চলের সকল মার্কিন ঘাঁটি ধ্বংস করে দিতে পারে।” শনিবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের একটি ড্রোন সিরিয়া সীমান্তে বিধ্বস্ত করেছে।

ড্রোনটিকে অনুসরণ করে উত্তর সিরিয়ার একটি এলাকায় বিমান হামলাও চালায় দেশটি। এর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে সিরিয়া। ভূপাতিত বিমানটির দু’জন পাইলটই প্রাণে বেঁচেছেন। এর জবাবে ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরান ও সিরিয়ার ১২টি স্থাপনায় হামলা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে নরক বানানোর ক্ষমতা ইরানের রয়েছে

আপডেট সময় ০৫:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮