ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

আগামী নির্বাচনে ফর্মুলা একটাই, নির্বিঘ্নে ভোট: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

মানুষ নির্দ্বিধায় ও নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং সেই নির্বাচনে সরকার গঠিত হবে এই ফর্মুলার বাইরে আগামীতে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুশীল ফোরামের আয়োজনে ‘সংবাদপত্রের কালো দিবস ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, ‘আগামী নির্বাচনের একটি ফর্মুলা সেটা হচ্ছে যে নির্বাচনে বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে এবং জনগণ তাদের ইচ্ছার প্রার্থীকে ভোট দিতে পারবে এবং সেই ফলশ্রুতিতে জনগণের নির্বাচিত সরকার হবে সংসদ গঠন করবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র এই প্রক্রিয়া নিশ্চিত হলেই আগামী দিনে নির্বাচন হবে এর বাইরে আর কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রতিনিয়ত গণমাধ্যমে কালো দিবস হয় মন্তব্য করে খসরু বলেন, ‘তারা ক্ষমতায় থাকা মানে গণমাধ্যমের জন্য খারাপ নিউজ পাওয়া। তারা একনায়কতন্ত্র কায়েমসহ সাংবাদিকদের হত্যা, সংবাদপত্র টিভি চ্যানেল বন্ধ করে দেয়।’

‘সরকারের কিছু সংস্থা গণমাধ্যমের ওপর চেপে বসে আছে এবং ভিন্ন মত ভিন্ন কিছু তুলে ধরলেই গণমাধ্যমকর্মীদের শাস্তি পেতে হচ্ছে, উচ্চমূল্য দিতে হচ্ছে। এমনকি জীবনের মূল্য তাদের দেয়া হচ্ছে।’

আয়োজক ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

আগামী নির্বাচনে ফর্মুলা একটাই, নির্বিঘ্নে ভোট: খসরু

আপডেট সময় ০৬:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮