ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় পানির ট্যাংকের দেয়াল ধসে মা-ছেলে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় একটি আধাপাকা বাড়ির পানির ট্যাংকের দেয়াল ধসে মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের এক সদস্য। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার ভোরে আশুলিয়ার বাংলাবাজার এলাকার নুরুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- সেলিনা আক্তার (৩৫) ও তার শিশু সন্তান সিয়াম (১০)। আহত অপরজন টুটুল (২০)।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, ভোরে পানির ট্যাংকের দেয়াল ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল হকের মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ ধসেপড়া অবস্থায় দেখতে পান তারা। পরে ধসে পড়া স্তুপের নিচ থেকে সেলিনা নামে এক নারী ও তার শিশু ছেলে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় নিহত নারীর ভাই টুটুলকে। তাকে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় পানির ট্যাংকের দেয়াল ধসে মা-ছেলে নিহত

আপডেট সময় ০৮:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮