ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেলফি শিকারিদের হানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ যে একেবারে দুয়ারে হাজির, তা ভালোই বুঝতে পারছে রাশিয়ার পুলিশ। শনিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি সারছিলেন স্বাগতিক রাশিয়ার ফুটবলাররা।

জাতীয় দলের প্রস্তুতি উপভোগ করার জন্য গ্যালারিও খুলে দেয়া হয়েছিল। প্রিয় ফুটবলারদের দেখার জন্য গ্যালারির বেশির ভাগ ভরে যায়। রাশিয়ার প্রস্তুতি দেখতে এত মানুষ হাজির হবেন, তা হয়তো ভাবতেও পারেননি নিরাপত্তারক্ষীরা।

হঠাৎ করেই পুলিশি বাধা অতিক্রম করে মাঠে ঢুকে প্রিয় ফুটবলারদের সঙ্গে সেলফি তুলতে ছুটে যায় সমর্থকরা। তাদের মধ্যে দু’জনকে পুলিশ আটকাতে পারলেও একজন পৌঁছে যায় তার প্রিয় ফুটবলারের কাছে। সেলফি তোলার স্বপ্নও পূরণ হয়। রাশিয়ার তারকা স্ট্রাইকার ফিয়োদোর স্মোলভ তার ভক্তকে কাছে টেনে নিয়ে নিজেই ছবি তুলে দেন। এরপর হাসতে হাসতে মাঠ ছাড়ে সেই তরুণ।

বিশ্বকাপের উন্মাদনা যে বাড়তে শুরু করেছে, তা হয়তো তখনই বুঝে যান নিরাপত্তারক্ষীরা। তাই অনুশীলনে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ১৪ জুন সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবেন ইগর আকিনকিভরা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসর।

গ্রুপের প্রথম দুটি ম্যাচ জিততে পারলে তৃতীয় ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে রাশিয়ার। এখন দেখার, সেই কাজটা করতে পারেন কিনা লেভ ইয়াসিনের দেশের ফুটবলাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেলফি শিকারিদের হানা

আপডেট সময় ১০:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮