ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতি অবৈধ: আসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার ভেতরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতিকে পরিষ্কারভাবে আগ্রাসন হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্রিটেনের গণমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাতকারে এ ঘোষণা করেন।

ডেইলি মেইলে রোববার প্রচারিত ওই সাক্ষাতকারে প্রেসিডেন্ট বাশার বলেন, সিরিয়ার বিভিন্ন এলাকায় কথিত ‘হোয়াইট হেলমেট’ নামে যারা কাজ করছে তারা আল-কায়েদা ও জাবহাতুন-নুসরার শাখা এবং দামেস্কে মনে করে জনমতকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এটি ব্রিটেনের একটি চালবাজি।

সাম্প্রতিক রাসায়নিক হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, দুমা শহরে রাসায়নিক হামলার নাটক সাজিয়েছিল ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র।

বাশার আসাদ জানিয়েছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিষয়ে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে দামেস্কের যোগাযোগ ছিল কিন্তু তারা আন্তরিক না হওয়ায় সম্প্রতি এ যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট বাশার বলেন, সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতি অবৈধ এবং সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া হচ্ছে প্রধান পক্ষ এবং দেশের প্রতি ইঞ্চি ভূমি পুনরুদ্ধার করা হবে।

এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সিরিয়ায় কী হচ্ছে এবং কী হবে সেসব বিষয়ে একমাত্র সিরিয়ার সরকারই সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এ সম্পর্কে কারো মনে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত হবে নতুন জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী

সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতি অবৈধ: আসাদ

আপডেট সময় ০৫:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮