ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ন্যাটোর ইয়েস স্যার কূটনীতি ছাড়তে হবে: ইতালি

ব্রাসেলসে ন্যাটো জোটের বৈঠক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির রুশপন্থী নতুন সরকার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ওপর চাবুকের বাড়ি দিয়েছে। ন্যাটো জোট যখন রাশিয়াকে সামরিক হুমকি হিসেবে তুলে ধরে তার বিরুদ্ধে নানামুখী ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে, তখন মস্কোর সঙ্গে ইতালি সম্পর্ক ঘনিষ্ঠ করার কথা বলছে।

দেশটির নতুন উপপ্রধানমন্ত্রী লুইজি ডি মিয়াও বৃহস্পতিবার বলেছেন, তার প্রশাসন মেরুদণ্ডহীন হবে না এবং অন্য রাষ্ট্রের ইচ্ছামতো কাজ করবে না।

রুশবিরোধী নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ বলে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হুশিয়ারি উচ্চারণ করার পর লুইজি ডি মিয়াও এ কথা বললেন। তিনি বলেন, ‘ইয়েস স্যার’ কূটনীতি পরিচালনা করার কোনো ইচ্ছা তার নেই।

ইতালির নতুন সরকারও বলেছে, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবে এবং ইউক্রেন ইস্যুতে মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে।

দেশটির প্রধানমন্ত্রী জুসেপি কোঁতে বলেছেন, ইতালি মর্কিন মিত্র ও ন্যাটোর সদস্য থাকবে কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক শুরু করবে। কারণ রুশবিরোধী নিষেধাজ্ঞা ইতালির অর্থনীতির জন্য ক্ষতি ডেকে আনছে।

ইতালি সরকারের এসব বক্তব্যের বিপরীতে স্টোলটেনবার্গ বলেছেন, ন্যাটো ঐক্যবদ্ধ আছে এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ন্যাটোর ইয়েস স্যার কূটনীতি ছাড়তে হবে: ইতালি

আপডেট সময় ০৮:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮