ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আমাদের লোক কি আমরা মেরে ফেলেছি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জবাব চাই, একরাম কে? তিনি আমাদেরই যুবলীগের সভাপতি। আমাদের লোক কি আমরা মেরে ফেলেছি? একরামের ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, ‘আমি বলেছি। যদি তদন্তে প্রমাণিত হয়, একরাম নির্দোষ। তবে যারাই তাকে দোষী সাব্যস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

রোববার (০৩ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাপান ও ভারতের দুটি কোম্পানি সঙ্গে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন সিক্সের ইলেক্টিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম কাজের চুক্তি সই অনুষ্ঠান থেকে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বদির মতো আরো অনেক বদি আছে। বদি মাদকের গডফাদার আপনি কি সরাসরি তা বলতে পারেন? বদি গডফাদার তার প্রমাণ কি? প্রমাণিত হলে বদিকেও ছাড় দেয়া হবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু অভিযোগ করতে জানে, নালিশ করতে জানে। সেটা তাদের নিজেদের ভুল। তারা নিজেদের ভুলের খেসারত দিচ্ছেন। আন্দোলন করতে চেয়েছে, তাও ব্যর্থ হয়েছে। এখন তাদের রয়েছে শুধুই হতাশা। হতাশা থেকে তারা উল্টা পাল্টা কথা বলছে। সরকারের যে ভালো হচ্ছে এটা বিএনপি মানতে পারছে না।’

হতাশা থেকে বিএনপি মাদকের অভিযান নিয়ে অযৌক্তিক কথা বলছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন কথা বলছে দলটি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

আমাদের লোক কি আমরা মেরে ফেলেছি: কাদের

আপডেট সময় ০২:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮