ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও

বরগুনায় কমিটি না পেয়ে বিএনপি অফিস ভাঙচুর করে তালা

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনায় যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর করে তালা লাগিয়ে দিয়েছে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটি জাহিদ মোল্লাকে সভাপতি, ডিলার জুয়েলকে সাধারণ সম্পাদক ও মুরাদুজ্জামান টিপনকে সাংগঠনিক সম্পাদক করে বরগুনা যুবদলের নতুন কমিটি অনুমোদন করলে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা অফিসে তালা লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা জানান, বিগত দিনে রাজপথে থেকে পুলিশের মার খেয়ে বিভিন্ন মামলা হামলার যারা শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় নেতারা। যাদের দিয়ে নতুন কমিটি অনুমোদিত হয়েছে তারা কখন বিএনপির মিছিল মিটিংএ অংশগ্রহণ করেনি, এমনকি তাদের নামে নেই কোনো মামলা।

যাকে সভাপতি করা হয়েছে তিনি হলেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার আপন ছোট ভাই এবং সাধারণ সম্পাদক হলেন সভাপতির ফুফাতো ভাই।

তারা আরও বলেন, জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলাম পলাশের নামে রয়েছে প্রায় ২ ডজন রাজনৈতিক মামলা। গ্রেফতার হয়ে জেল খেটেছে ২০-২৫ বার। তাকে বাদ দিয়ে বর্তমানে যে নতুন কমিটি প্রণয়ন করা হয়েছে এ কমিটি আমরা মানি না।

কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে আমাদের একটাই দাবি এ কমিটিকে বাদ দিয়ে তালিমুল ইসলাম পলাশকে সভাপতি করে পুনরায় কমিটি অনুমোদন দেয়া হোক। নতুবা আমাদের আন্দোলন চলবে বলে হুশিয়ারি দিয়েছেন নেতাকর্মীরা।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানান, কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতারা। বরগুনার অফিস ভাঙচুর করা ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন,আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

বরগুনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান জানান, জেলা বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অফিস তালাবদ্ধ দেখতে পায়, এ সময় কোনো বিক্ষুব্ধ নেতাকর্মী ওখানে ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বরগুনায় কমিটি না পেয়ে বিএনপি অফিস ভাঙচুর করে তালা

আপডেট সময় ০৮:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮