ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

প্রেমের ফাঁদে ফেলে ক্লিনিকের কর্মীকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের ফাঁদে ফেলে এক ক্লিনিকের কর্মীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর তানোর উপজেলায় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে এক নারী (২৮) বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত যুবকের নাম রাসেল উদ্দিন (৩২)। তিনি উপজেলার আমশো গ্রামের আবদুল হামেদের ছেলে। মামলার বাদী ওই নারীর বাড়ি একই উপজেলায়। তিনি রাসেলের বাড়ির পাশের একটি ক্লিনিকের কর্মী হিসেবে কাজ করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বাড়ির পাশে চাকরির সুবাদে ওই নারীর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর রাসেল প্রায়ই ওই নারীকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন।

তখন রাসেলের চাপে গর্ভের সন্তান নষ্ট করেন ওই নারী। পরে রাসেল তাকে আর বিয়ে করেননি। উল্টো এখন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাই থানায় ধর্ষণের মামলা করেছেন ওই নারী। মামলার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

প্রেমের ফাঁদে ফেলে ক্লিনিকের কর্মীকে ধর্ষণ

আপডেট সময় ০৫:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮