ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের পর সোহেল তাজের চমক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদের পর নতুন ‘চমক’ নিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বৃহস্পতিবার এমন আভাস দিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

দুপুর ২টা ৪৩ মিনিটে তার ফেসবুক ফেরিফায়েড পেজে দেয়া স্ট্যাটাসটিতে সোহেল তাজ দেশের যুবসমাজের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করে লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনা। অনেক চিন্তাভাবনা করে একটা সমাধান পেয়েছি- ঈদের পর জানাব!’

সোহেল তাজ আরও লেখেন, ‘অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিত- আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে অব্যাহতি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে আছেন সোহেল তাজ। এরপর থেকেই দেশের বাইরে অবস্থান করে আসছেন তিনি। তবে মাঝেমধ্যে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি দিয়ে নিজের অবস্থান জানান দেন তিনি।

সর্বশেষ বৃহস্পতিবার দেয়া তার এই স্ট্যাটাসে মুহূর্তেই কয়েক হাজার লাইক ও কমেন্ট পড়েছে। অনেকেই কমেন্টে সোহেল তাজকে রাজনীতিতে ফিরে আসার অনুরোধ করেছেন।

তবে দেশের যুবসমাজের জন্য ঈদের পর কী চমক নিয়ে আসছেন, সেই বিষয় জানাননি প্রয়াত জাতীয় চার নেতার একজন ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান সোহেল তাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদের পর সোহেল তাজের চমক

আপডেট সময় ০৮:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮