ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

নিয়ামতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করল স্বামী

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত সোনালী সম (২২) সাদাপুর গ্রামের হারাধনের স্ত্রী। আটক হারাধন (২৫) সাদাপুর গ্রামের শিরিষ কুজুর ছেলে।

মঙ্গলবার দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে সোমবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত দেড় বছর আগে হারাধনের সঙ্গে নিহত সোনালীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোনালীকে নির্যাতন করত হারাধন। ঘটনার দিন হারাধন নিজ গৃহে সোনালীকে শ্বাসরোধ করে হত্যা করে অসুস্থ বলে অপপ্রচার চালায়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা সোনালীর বাবাকে জানায়। সংবাদ পেয়ে সোনালীর বাবা ছুটে এসে দেখেন তার মেয়ে সোনালী আর নেই। এ সময় সোনালীর গলায় কালো দাগের চিহ্ন দেখা যায়। বিষয়টি নিয়ে সোনালীর বাবার সন্দেহ হলে হারাধন পালানোর চেষ্টা করে। এমন ঘটনায় স্থানীয় জনতা হারাধনকে আটক করে পুলিশে খবর দেয়।

মামলার বাদী সোনালীর বাবা নরেশ তিগ্গা জানান, “ তিনি পার্শ্ববর্তী একটি গ্রামে কাজে করছিলেন। মেয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি দ্রুত মেয়ের বাড়ি ছুটে গিয়ে দেখেন মেয়ে সোনালী বেঁচে নেই। এ সময় সোনালীর গলায় কালো দাগের চিহ্ন দেখতে পান তিনি।”

এ ঘটনায় নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

নিয়ামতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করল স্বামী

আপডেট সময় ০৫:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮