ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বামীকে বাড়ির পাশের মাঠে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে রাতভর তিনজন পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ধর্ষণের শিকার গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে।

এদিকে ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে তিনজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।

ধর্ষিতার পরিবারের লোকজন জানায়, রাজবাড়ির খোকসা গ্রামের যুবতীর সাথে চার বছর আগে বিয়ে হয় চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাইকপাড়ার এক যুবকের সাথে। বিয়ের পর থেকেই পুত্রবধূকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে শাশুড়ি ও ননদসহ নোন্দায় নানাভাবে নির্যাতন করতে থাকে। অভিযোগ অত্যাচার লেগেই ছিল। এরই এক পর্যায়ে গত পরশু ঘটে বাড়ি থেকে স্বামী-স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা। ধর্ষণের এ ঘটনায় শ্বশুর-শাশুড়ি, ননদের সহযোগিতা রয়েছে বলে অভিযোগ তাদের।

ধষিতার শিকার ওই গৃহবধূ ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, গত পরশু রাতে তার স্বামীকে তিনজন ধরে নিয়ে বাড়ির পাশের মাঠে বেঁধে রাখে। তারপর তাকে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে তিনজন। এরপর ভোররাতে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর শাশুড়ি ননদেরা এ বিষয়ে মুখ খুলতে শুধু বারণই করে না, ঘরে আটকে রাখে। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান. এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সোমবার সকালে থানায় একটি মামলা করেছেন। মামলার ছয়জন আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ

আপডেট সময় ০১:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮