ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঈদে ফিটনেসহীন গাড়ি নামলেই ব্যবস্থা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতরে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামলে ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণে মহাসড়কের নিকটস্থ আট জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।

জনভোগান্তি কমাতে পবিত্র ঈদুল ফিতরের আগেই ৮ জুনের মধ্যে নির্মাণাধীন ও ভাঙা-চোরা সড়কের মেরামত কাজ শেষ করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘ঈদ এলেই অতিরিক্ত মুনাফা লাভে কিছু মালিক পুরাতন গাড়িকে রং করে রাস্তায় নামিয়ে দেয়। এতে করে দুর্ঘটনা এমনকি গাড়িটি সড়কে বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়।’ এসব গাড়ি রাস্তায় নামলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

এছাড়া রং সাইডে গাড়ি চালানোও যানজটের অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী। কিছু পুলিশ সদস্য প্রভাবশালীকে খুশি করতে রং সাইডে গাড়ি চালাতে বাধা দেন না। যত অসাধারণ ব্যক্তিই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘যানজট পুলিশকেই বন্ধ করতে হয়। সবাইকে নিয়ম মানতে হবে, ভয় পাচ্ছেন কেন। অসাধারণ ব্যক্তিরা আইন না মানলে সাধারণ ব্যক্তিরা কীভাবে মানবেন।’

ঈদের আগের ১০ দিন এবং ঈদের পরের পাঁচদিন সড়ক-মহাসড়কে কোনো খোঁড়াখুঁড়ি চলবে না বলে জানান মন্ত্রী। ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী পরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মহাসড়কে টোল আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, টোল আদায় সিস্টেমের কারণে গাড়ি দাঁড়ালেই দীর্ঘ লাইন ধরে যায়। এ অবস্থা দূর করতে সমপরিমাণ টাকা চালকদের ভাংতি রাখতে হবে।

মন্ত্রী বলেন, ‘ঈদে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ২৪ ঘণ্টা গাড়ি চালাতে দেবেন না। এতে প্রাণহানির পাশাপাশি মালিকরাও ক্ষতির শিকার হন।’

সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এসএম জাকারিয়া হুসাইন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ-জামান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, চট্টগ্রাম বন্দর পরিচালক (প্রশাসন) জাফর আহাম্মদ, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, চট্টগ্রামের পুলিশ সুপার মো. নুরেআলম, কুমিল্লার পুলিশ সুপার আবিদ হোসেন, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহতাব উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আকতার হোসেন, আন্তঃজেলা মালামাল পরিবহনের ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ, সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ট্রাক-কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম-সম্পাদক হোসেন আহমদ, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক মন্ত্রণালয়ের সড়ক-মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান বিভিন্ন সড়ক মহাসড়কের চিত্র তুলে ধরেন।

সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনসহ ফেনী ও মহাসড়কের নিকটস্থ আট জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ঈদে ফিটনেসহীন গাড়ি নামলেই ব্যবস্থা: কাদের

আপডেট সময় ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮