ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

ইংল্যান্ডে আবারও মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুজিবুর

দায়িত্ব বুঝে নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইংল্যান্ডের করবী বারাহ কাউন্সিলে দ্বিতীয়বারের মত মেয়রের দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৭টায় সিভিক হলে আয়োজিত কাউন্সিলের প্রথাগত এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কাউন্সিলর মোহাম্মদ মুজিবর রহমানকে আগামী এক বছরের জন্য এই দায়িত্ব দেয়া হয়।

এই দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে করবী কাউন্সিল এই প্রথমবারের মত কোন কাউন্সিলর মেয়রের দায়িত্ব পাওয়ার গৌরব অর্জন করলেন। অনুষ্ঠানে করবী কাউন্সিলের সকল নির্বাচিত কাউন্সিলর, স্থানীয় বিশিষ্ট জন সহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

বিগত ২০১১-২০১৩ সালে সফলতার সাথে কাউন্সিলর মুজিবুর রহমান করবীর মেয়রের দায়িত্ব পালন করছেন। সেই সময় ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেদ প্রথমবারের মত করবী বারাহ পরিদর্শন করেন।

মেয়রের দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে ২০১৭-২০১৮ সালে তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সিলেটের উসমানি নগরের খাগদিওর গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম আলহাজ রমজান আলী ও গুলবাহার বিবির ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে তৃতীয় সন্তান মোহাম্মদ মুজিবুর।

১৯৭৯ সাল থেকে বৃটেনে সপরিবারে বসবাস করছেন। ৪৬ বছর বয়সী কাউন্সিলার মুজিবুর ব্যক্তিগত জীবনে ৫ মেয়ে ও ১ ছেলের জনক।

তার সহধর্মীনি ইমরানা বেগম তার কনর্সটের দায়িত্ব পেয়েছেন। ২০১১ সালে স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে কাউন্সিলর মুজিবুর করবী কাউন্সিলের বিভিন্ন গুরুত্বর্পূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

নর্থ হ্যাম্পটন শেয়ার কাউন্টি কাউন্সিলের অর্ন্তগত এই এলাকায় খুব অল্প সংখ্যক বাংলাদেশি বসবাস করে। জায়গাটিতে বাংলাদেশি কম হলেও মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা চোখে পড়ার মত।

২০১১ সালে দুই জন বাংলাদেশি স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, ২০১৫ সালের স্থানীয় সরকার নির্বাচনে মুজিবুর রহমান একমাত্র বাংলাদেশি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

ইংল্যান্ডে আবারও মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুজিবুর

আপডেট সময় ০৪:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮