ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী

বাঙ্কারে ইসরায়েল মন্ত্রিসভার বৈঠক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের মন্ত্রিসভার শীর্ষ পর্যায়ের সদস্যরা তাদের সাপ্তাহিক বৈঠক ভূগর্ভস্থ নিরাপদ বাঙ্কারে করার সিদ্ধান্ত নিয়েছে। ওই বাঙ্কারের অবস্থান হচ্ছে জেরুজালেম শহরের কাছে।

ইসরায়েলের গণমাধ্যম মঙ্গলবার খবর দিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের ফোরাম ‘ন্যাশনাল ম্যানেজমেন্ট সেন্টার’ ব্যবহার করা শুরু করেছে। ভূগর্ভস্থ ওই বাঙ্কারে শোয়ার ঘরসহ কমান্ড সেন্টার রয়েছে।

ইসরায়েলের চ্যানেল-১০ জানিয়েছে, মন্ত্রিসভার সদস্যরা বলেছেন, গোপন কোনো তথ্য যাতে ফাঁস না হয় সেজন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইচ্ছাতে বাঙ্কারে বৈঠক করা হচ্ছে। বিদেশি নানা পক্ষ গোয়েন্দাবৃত্তি করতে পারে বলেও তারা আশংকা করছেন। আগে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক হতো জেরুজালেম শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

ইরানের সঙ্গে যখন ইসরায়েলের উত্তেজনা বেড়েছে তখন কার্যত এই পদক্ষেপ নিল ইসরায়েলের মন্ত্রিসভা। গত মাসে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় এক ডজনের বেশি মানুষ নিহত হন যার মধ্যে ইরানের সাতজন সামরিক উপদেষ্টা ছিলেন।

এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, হামলার জন্য ইসরায়েলকে শাস্তি দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা

বাঙ্কারে ইসরায়েল মন্ত্রিসভার বৈঠক

আপডেট সময় ০৭:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮