ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে: ওআইসি

ইস্তাম্বুলে ওআইসি সম্মেলনে মুসলিম নেতারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলি বাহিনীর দমনপীড়ন এবং হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে তাদের জন্য একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন মুসলিম নেতারা।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির যে জরুরি সম্মেলনের আয়োজন করা হয় সেখান থেকে তারা এ আহ্বান জানান।

শুক্রবার অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি সম্মেলন থেকে দেয়া চূড়ান্ত বিবৃতিতে গত ১৪ মে মার্কিন প্রশাসনের সমর্থনে ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যাকে ইসরাইলি বাহিনীর পাশবিক অপরাধযজ্ঞ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।

এছাড়া বিবৃতিতে গাজা উপত্যকায় চালানো নৃশংসতার বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা এবং তদন্ত দল যেন সরেজমিনে তদন্ত চালানোর অনুমতি পায় সেই ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

ওআইসির নেতারা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি শাসকগোষ্ঠীর অনিয়ন্ত্রিত অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী গঠনের জোর দাবি জানিয়েছেন।

সোমবার পবিত্র বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে গাজায় বিক্ষোভের সময় ইসরাইলি সেনারা অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছ। এছাড়া ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয় আরও ২ হাজার ৭০০ ফিলিস্তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনিদের নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে: ওআইসি

আপডেট সময় ০৫:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮