ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজায় ইসরাইলি হত্যা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোম সংবিধান অনুযায়ী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি গণহত্যা যুদ্ধাপরাধের শামিল। শুক্রবার ফিলিস্তিন ইস্যুতে একথা বলেছেন জাতিসংঘের বিশেষ দূত মাইকেল লিঙ্ক।

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে এই মন্তব্য করেন তিনি।

ফিলিস্তিন ইস্যুতে মাইকেল লিঙ্ক এক ভিডিও বার্তার মাধ্যমে বলেন, আমি অবশ্যই ওই বেসামরিক লোকদের চালানো হত্যাকাণ্ডকে জেনেভা কনভেনশন এবং রোম সংবিধানের আওতায় যুদ্ধাপরাধ বলবো।

তিনি বলেন, গাজায় বিক্ষোভকারীরা সম্পূর্নভাবে নিরস্ত্র এবং অহিংস। হাজার হাজার বিক্ষোভকারীরা শুধু তাদের উন্নত ভবিষ্যতের জন্য সেখানে বিক্ষোভ করছে। তারা কোনো অপরাধী নয়।

লিঙ্ক আরও বলেন, গত সাত সপ্তাহ ধরে বেশিরভাগ লোকই তাদের দখলকৃত বাসভূমিতে শান্তিতে এবং স্বাধীনভাবে বসবাসের জন্য বিক্ষোভ করে যাচ্ছে।

জাতিসংঘের মতে গত সাত সপ্তাহ ধরে ইসরাইলি সৈন্যদের হাতে প্রায় শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক, চিকিৎসক এবং বহু তরুণ ছিলেন। এছাড়াও প্রায় ১২ হাজার লোক আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়, চুক্তির আওতায় ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় ইসরাইলি হত্যা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

আপডেট সময় ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮