ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি ক্রাউন প্রিন্সকে কি হত্যা করা হয়েছে

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত মাসে সৌদি আরবে রাজপ্রাসাদের সামনে গোলাগুলির ঘটনার পর থেকে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর প্রকাশ করেছে রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম স্পুটনিকনিউজ। ইরানের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি জনসমক্ষে আসছেন না।

গত মাসের ওই ঘটনাটি অভ্যুত্থানের ঘটনা ছিল দাবি করে বলা হয়েছে, যে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তখন ক্রাউন প্রিন্স নিহত হয়ে থাকতে পারেন।

ইরানি মিডিয়া প্রেসটিভি ও ফার্সি মিডিয়া, ফার্স ও খিহানের উল্লেখ করে স্পুটনিক বলছে, অভ্যুত্থানের সময় সৌদি বাদশাহ সালমান একটি সামরিক বাঙ্কারে আশ্রয় নেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষ শুরু হয়।

তবে সৌদি আরব কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, রাজপ্রাসাদের কাছে একটি ড্রোন উড়তে দেখে তা গুলি করে নামানো হয়। ওই সময় ক্রাউন প্রিন্সকে একটি মার্কিন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়।

স্পুটনিকের খবরে বলা হয়েছে, সৌদি আরবের গোয়েন্দা সংস্থার একটি সূত্র অন্য একটি দেশকে জানিয়েছেন যে, ওই রাতে গোলাগুলির সময় ক্রাউন প্রিন্সের গায়ে দুটি গুলি লাগে। কিন্তু তার পরে তার ভাগ্যে কী ঘটেছে, তা ওই সূত্রটি জানাতে পারেনি।

তবে সৌদি ক্রাউন প্রিন্স সাধারণত প্রায়ই গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে থাকেন। কিন্তু দীর্ঘ ২৭ দিন তিনি গণমাধ্যমের সামনে আসছেন না। এ কারণে তার মৃত্যুর গুজব নানা ডালপালা মেলছে।

এছাড়া গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সৌদি আরব সফরের সময়ও ক্রাউন প্রিন্সকে দেখা যায়নি। এসব ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের মন্তব্য করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি ক্রাউন প্রিন্সকে কি হত্যা করা হয়েছে

আপডেট সময় ০৮:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮