ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুসলমানদের বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জন করতে হবে: খামেনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সব মুসলমানের মধ্যে ঐক্য ও বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের মতো দেশ বিশ্বের মুসলমানদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে পশ্চিমা মিত্র দেশ সৌদি আরবের মুখোমুখি অবস্থান করছে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান।-খবর রয়টার্সের।

ইয়েমেন ও সিরিয়ায় এ দুই আঞ্চলিক শক্তি পরস্পরেরবিরোধী গোষ্ঠীকে সহায়তা করে যাচ্ছে। ইরাক ও লেবাননেও তারা একে অপরের বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে।

নিজের অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া ওই বক্তব্যে তিনি বলেন, মুসলিম গোষ্ঠী ও সম্প্রদায়গুলোর মধ্যে পারস্পরিক বোঝাপাড়ার মাধ্যমে যে আন্দোলনগুলো হচ্ছে, সেগুলো খুবই ভালো করতে পারছে।

খামেনি বলেন, আমাদের অবশ্যই বৈজ্ঞানিক উৎকর্ষতা বাড়াতে হবে। মুসলমানদের আবারও বৈজ্ঞানিক ও সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। এতে করে মুসলিমপ্রধান নেতাদের যুক্তরাষ্ট্র কোনো নির্দেশ দিতে পারবে না।

চিরশত্রু যুক্তরাষ্ট্রের মোকাবেলায় তেহরান সবসময়ই মুসলমানদের ঐক্যের আহ্বান জানিয়ে আসছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। দেশটির সঙ্গে কোনো বিদেশি কোম্পানি ব্যবসা করলেও তাদেরও শাস্তি দেয়া হবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন।

তেহরান সবসময় পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা বিদ্যুৎ, কৃষি ও ওষুধ তৈরিতে তাদের পারমাণবিক কর্মসূচি কাজে লাগাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লুসাইল ঈদগাহে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমীর শেখ তামিম

মুসলমানদের বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জন করতে হবে: খামেনি

আপডেট সময় ১০:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮