ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

মাতব্বরের থাপ্পড়ে কানের পর্দা ফাটল স্কুলছাত্রের

অাকাশ জাতীয় ডেস্ক:

গায়ে সামান্য ধাক্কা লাগায় থাপ্পড় দিয়ে নয় বছরের শিশু স্কুলছাত্র রাজিবের কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন এক গ্রাম্য মাতব্বর। এ ঘটনায় শিশু নির্যাতনকারী সরোয়ার মণ্ডলের বিরুদ্ধে ওই শিশুর চাচা মনিরুল ইসলাম শৈলকুপা থানায় অভিযোগ দিলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। ঘটনাটি ঘটেছে শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে।

শিশুটির মা হালিমা খাতুন শনিবার সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া তার ছেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় সরোয়ার মণ্ডলের কাচারির সামনে পৌঁছালে তার গায়ে সামান্য ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে কানে চড় থাপ্পড় মারতে থাকেন।

এতে শিশু রাজিব অজ্ঞান হয়ে পড়ে। পথচারীরা মাথায় পানি ঢেলে রাজিবের জ্ঞান ফেরান। ঘটনার দিনই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজিব পাঁচ দিন যাবৎ ঝিনাইদহ সদর হাসপাতালের নাক, কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসা নিচ্ছেন।

শিশু রাজিবের পিতা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, শৈলকুপা থোনা থেকে এসআই আজাদ এসে ঘটনা তদন্ত করে গেছেন। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার এসআই আজাদ জানান, অভিযোগ পেয়ে ওসি স্যার আমাকে তদন্ত করতে পাঠান। তদন্ত করে দেখা যায় ঘটনা সত্য। শিশুটিকে সরোয়ার মণ্ডল নির্যাতন করেছে বলে এসআই আজাদ মন্তব্য করেন।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, শিশু নির্যাতনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

মাতব্বরের থাপ্পড়ে কানের পর্দা ফাটল স্কুলছাত্রের

আপডেট সময় ০৮:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮