ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না: সিরীয় রাষ্ট্রদূত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের সব ধরনের হামলার পাল্টা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত ইমাদ মোস্তফা। তিনি বলেন, একটি স্বার্বভৌম ভূখণ্ড হিসেবে আত্মরক্ষার স্বার্থে ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না।

তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মুখে তার দেশের জনগণের আত্মরক্ষার অধিকার আছে। শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে সিরিয়ার এ কূটনীতিক এসব কথা বলেছেন।

ইসরাইল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও যেসব বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করবে সেগুলোকে সিরিয়ার সামরিক বাহিনী ভূপাতিত করবে বলেও তিনি সতর্ক করেন।

ইমাদ মুস্তাফা বলেন, তার দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখবে, যাতে ইসরাইলের যেকোনো ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমানকে ভূপাতিত করা সম্ভব হয়।

ইসরাইলের বাহিনী সিরিয়ার ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করার একদিন পর সিরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বললেন। ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের জবাবে তারা হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সিরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না: সিরীয় রাষ্ট্রদূত

আপডেট সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮