ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

জয়পুরহাটে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামে শুক্রবার সিঁধেল চোর সন্দেহে ইয়াছিন মিয়া নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে এ গণপিটুনির ঘটনায় গুরুতর আহত ইয়াছিন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান। নিহত ইয়াছিন আলী একই উপজেলার তাজপুর-বনখুর এলাকার ওসির উদ্দিনের ছেলে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানান, জয়পুরহাট সদর উপজেলার তাজপুর-বনখুর গ্রামের বাসিন্দা ইয়াছিন মিয়া শুক্রবার ভোরে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীর ওপারের ঘাসুরিয়া গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন।

এ সময় তার কাছে চুরি করার যন্ত্রপাতি পেয়ে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এ খবর জানতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস সেখানে যান।

তাকে উদ্ধার করে দুপুরে মুমূর্ষু অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার পর বিকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮