ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের সামনে বাবার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সাঁথিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছেলের সামনে বাবা ওয়াজেদ আলীর (৫০) মৃত্যু হয়েছে। এ সময় ছেলেসহ দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে বিদ্যুতের তার টেনে পাশের পুকুরের মধ্যে দিয়ে মসজিদে বিদ্যুতের লাইন নেয়া হয়। শুক্রবার সকালে ওই পুকুরে ওয়াজেদ আলী ও তার দুই ছেলে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনজনই আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে সাঁথিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াজেদ আলীকে মৃত ঘোষণা করেন। দুই ছেলে রবিউল ও মকবুল হোসেন মকু ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াজেদ আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের সামনে বাবার মৃত্যু

আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮