ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের পার্লামেন্টে পোড়ানো হলো মার্কিন পতাকা, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরানের পার্লামেন্টে পোড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকা। মঙ্গলবার ট্রাম্প চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিলে বুধবার ইরানের পার্লামেন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ভিডিও ফুটেজসহ করে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে দেখা যায় সংসদ সদস্যরা মার্কিন পতাকায় আগুন দিচ্ছেন। এসময় তারা মার্কিনবিরোধী স্লোগান দেন।

২০১৫ সালে বারাক ওবামার সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি পারমাণবিক সমঝোতা চুক্তি করেছিল ইরানের সঙ্গে।

সে চুক্তির মূল বিষয় ছিল, ইরান পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যেকোনো পরমাণু স্থাপনায় যেকোনো সময় পরিদর্শন করতে পারবে। অর্থাৎ ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে নজরদারির মধ্যে রাখতে পারবে। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া হয়েছিল।

তবে শুরু থেকেই এ চুক্তিকে একপেশে বলে মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার দলিলেও সই করেছেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্যোগ ঋণের নামে প্রতারণা থেকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ইরানের পার্লামেন্টে পোড়ানো হলো মার্কিন পতাকা, ভিডিও

আপডেট সময় ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮