ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাড়ি ফেরার পথে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নিহত কাউন্সিলর মো. সাদেকুর রহমান

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর যুবলীগ নেতা মো. সাদেকুর রহমানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার হালুয়াঘাট রোডে ফুলপুর খাদ্য গোদাম মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাদেকুর রহমান সন্ধ্যায় রিকশাযোগে গোদারিয়া গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। হালুয়াঘাট রোডে ফুলপুর খাদ্য গোদাম মোড়ে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রামদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার খাদ্য গোদাম মোড়ে সাদেকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়ি ফেরার পথে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮