ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সরকারি হলো আরও ১২ হাইস্কুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার আরও ১২টি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করেছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এগুলো হচ্ছে, সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়, সিলেটের বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, নীলফামারীর কিশোরগঞ্জের কিশোরীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়, নওগাঁর আত্রাই উপজেলার আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়।

এছাড়া সাতক্ষীরার দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশন, নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের চিতলমারী এসএম মডেল উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের শৈলকূপা পাইলট উচ্চ বিদ্যালয় এবং খুলনার রূপসা উপজেলায় কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

উল্লেখ্য, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাইস্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দিয়েছেন।

দেশে বর্তমানে ৩৩৫টি সরকারি হাইস্কুল এবং ৩৩১টি কলেজ আছে। এর সঙ্গে নতুন ১২টি যুক্ত হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সরকারি হলো আরও ১২ হাইস্কুল

আপডেট সময় ১০:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮