ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

লেবানন নির্বাচনে বিপুল জয় পেল হিজবুল্লাহ

নির্বাচনে ভোট গণনার দৃশ্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তাদের মিত্ররা অর্ধেকের বেশি আসনে বিজয়ী হয়েছে।

সংসদের মোট ১২৮টি আসনের মধ্যে হিজবুল্লাহ ও তার মিত্ররা ৬৭টি আসন পেয়েছে। লেবাননের বিভিন্ন গণমাধ্যম, রাজনীতিবিদ ও নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সোমবার এ খবর দিয়েছেন।

এবারের নির্বাচনে হিজবুল্লাহর সঙ্গে জোট বেঁধেছে স্পিকার নাবিহ বেরির ‘আমাল মুভমেন্ট’ এবং প্রেসিডেন্ট মিশেল আউন প্রতিষ্ঠিত ‘ক্রিশ্চিয়ান ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট’।

গত নয় বছরের মধ্যে এবারই প্রথম লেবাননে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে ১২৮টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫০০ প্রার্থী।

সরকারি হিসাব থেকে জানা গেছে, এবারের নির্বাচনে শতকরা ৪৯ দশমিক ২ ভাগ ভোটার ভোট দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সমর্থকরা বিজয়োল্লাস করছেন।

এদিকে নির্বাচনে সাদ হারিরির নেতৃত্বাধীন সুন্নি জোট আসন হারালেও তিনিই প্রধানমন্ত্রী হতে চলেছেন। লেবাননের সংবিধান অনুসারে, দেশটিতে খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট, সুন্নি মাজহাব থেকে প্রধানমন্ত্রী এবং শিয়া মাজহাব থেকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করা হয়।

সিরিয়া পরিস্থিতি এবং নির্বাচনী আইনের জটিলতার কারণে ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত তিনবার নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

লেবানন নির্বাচনে বিপুল জয় পেল হিজবুল্লাহ

আপডেট সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮