ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলতাব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আলতাব এলাকার শীর্ষ সন্ত্রাসী। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া কালুরমাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল, এক রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

নিহত আলতাব হোসেন দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নের বিলবোয়ালিয়া গ্রামের মোশরাফ হোসেনের ছেলে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে একদল সন্ত্রাসী পিপুলবাড়িয়া কালুরমাঠে অবস্থানের গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম আলতাব হোসেন।

ওসির দাবি, আলতাব হোসেন পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ দৌলতপুর থানার এসআই রাজ্জাক ও এএসআই আরিফসহ তিনজন আহত হলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ০৯:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮