ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২৪ ঘন্টার মধ্যে মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ নেবে ইরান: আলী ফাদাভি

আইআরজিসির নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিনীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা।

তারা যে দিকে তাকাবে সেদিকেই ইরানি নৌসেনাদের দেখতে পাবে বলেও তিনি মন্তব্য করেন। রোববার ইরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলী ফাদাভি আরও বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাগরে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আলী ফাদাভি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অনিরাপত্তা দেখা দিয়েছে তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। অতীতেও তারা একই কাজ করেছে।

আইআরজিসির নৌবিভাগের প্রধান বলেন, পারস্য উপসাগরে মার্কিনীরা আগের চেয়ে বেশি আজ্ঞাবহ হয়েছে। তবে পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য সেখান থেকে মার্কিন বের করা জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘন্টার মধ্যে মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ নেবে ইরান: আলী ফাদাভি

আপডেট সময় ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮