ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক সেনা নিহত

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের হুথি যোদ্ধারা সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি সেনাদের একটি স্থাপনা লক্ষ্য করে রোববার এ হামলা চালানোর পর ওই স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে বলে খবর দিয়েছে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন।

হুথি যোদ্ধা ও তাদের অনুগত সেনারা জিলজাল-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি সেনা অবস্থানে হামলা চালায়। হামলায় কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়েমেনের স্নাইপাররা জিজান প্রদেশের আল-হাসকুল সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে সৌদি আরবের দুই সেনাকে হত্যা করেছে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে সৌদি আরবের জঙ্গিবমানগুলো ইয়েমেনের সা’দা, হাজ্জাহ ও হুদাইদা প্রদেশে বোমাবর্ষণ করে।

এছাড়া ইয়েমেনের বাকিম এলাকায় একটি বাড়ির ওপর বোমা বর্ষণ করে সৌদি জঙ্গিবিমান। এতে ওই বাড়ির পাঁচ ব্যক্তি নিহত হয়। হুদাইদা প্রদেশে অন্য এক হামলায় দুজন বেসামরিক ব্যক্তি মারা যায়। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্র দেশ ইয়েমেনে অপারেশন চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক সেনা নিহত

আপডেট সময় ০৫:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮