ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৭ শতাংশ

অাকাশ জাতীয় ডেস্ক:

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরই মধ্যে পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দিয়েছেন।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পর ২টায় মোবাইল ফোনের এসএমএস, ইন্টারনেট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানা যাবে।

তবে বোর্ড থেকে ফলের কোনো হার্ডকপি সরবরাহ করা হবে না। পত্রিকা অফিসেও ফল পাওয়া যাবে না।

বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতর থেকে ফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক।

১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। এবার এ পরীক্ষায় ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। ব্যবহারিকসহ পরীক্ষা শেষ হয় ৪ মার্চ।

ফল জানার উপায় : অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করা যাবে। এ ছাড়া http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও ফল জানা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ জন্য ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৭ শতাংশ

আপডেট সময় ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮