ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

ম্যাগাজিনের প্রচ্ছদে খোলামেলা পোশাকে রাজমাতা শিবগামী

অাকাশ বিনোদন ডেস্ক:

ছবি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার হ্যাংওভার এখনও রয়ে গিয়েছে মানুষের মনে। শুধু বাহুবলী প্রভাসই নন দর্শকদের মন আদায় করে নিয়েছেন দেবসেনা অনুষ্কা, অবন্তিকা তমন্না, কাটাপ্পা সত্যরাজ, ভল্লালদেব ওরফে রাণা দগ্গুবাটি। এই তালিকায় প্রথমের সারিতে রয়েছেন রাজমাতা শিবগামীদেবী। যে চরিত্র নতুন করে পরিচিতি দিয়েছে রম্যা কৃষ্ণণকে।

শোনা যাচ্ছে, রাজমাতার চরিত্র সবার আগে শ্রীদেবীকে অফার করেছিলেন পরিচালক এসএস রাজামৌলি। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দেন বলিউড ডিভা। আর ইতিহাস সৃষ্টির সুযোগ চলে আসে রম্যার হাতে। সে সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন অভিনেত্রী। তাঁর ‘বচন’-ই শাসন করেছে দর্শকদের হৃদয়। লোকমুখে বারবার উচ্চারিত হয়েছে তাঁর সংলাপ। তবে সে সব এখন সুন্দর অতীত। রাজমাতার খোলস ছেড়ে আধুনিকা হয়েছেন রম্যা। ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত হয়েছে তাঁর এই নয়া লুক। অফ শোল্ডার টপ ও স্কার্টে নিজেকে নতুন করে তিনি চিনিয়েছেন।

‘জাস্ট ফর উইমেন’ নামের এক ম্যাগাজিনের জন্য নতুন লুকে রম্যা ধরা দিয়েছেন। ম্যাগাজিনে শেয়ার করেছেন কীভাবে ৪৬ বছর বয়সে এসে তাঁর অভিনয় কেরিয়ার নতুন গতি পেয়েছে। ৩২ বছরের অভিনয় জীবনে ১৫০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন রম্যা। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত থেকে শাহরুখ খানের মতো তারকার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন। কেরিয়ারের এই সময়ে এসে এভাবে যে তাঁর জীবনের মোড় হঠাৎ করে ঘুরে যাবে তা স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী। তবে সাফল্য দেরিতে এলেও তিনি অভিমানী নন। বরং দর্শকদের ভালবাসাকে আপন করে নিয়েছেন খোলা মনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

ম্যাগাজিনের প্রচ্ছদে খোলামেলা পোশাকে রাজমাতা শিবগামী

আপডেট সময় ০২:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭