ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা

একদিকে উন্নয়ন, আরেক দিকে খালেদা জিয়ার মুক্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। অন্যদিকে বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট প্রার্থনা করছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতপুর কাঁচাবাজার থেকে গণসংযোগের মাধ্যমে তালুকদার আবদুল খালেক তার প্রচারণা শুরু করেন। তিনি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এ সময় তার সঙ্গে সাবেক কাউন্সিলর শিল্পপতি শেখ মজনুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। আবদুল খালেক আগে পাঁচ বছর মেয়র থাকায় তার উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করার জন্য ভোটারের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থণা করছেন।

তিনি আশা করেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খুলনার মানুষ আবার নৌকায় ভোট দেবে।

এদিকে, সকাল সাড়ে ৯টা থেকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বাগমারা এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু।

তিনি ভোটারদের কাছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট প্রার্থণা করেন। এ ছাড়াও তিনি বর্তমান সরকারের দুর্নীতি, সন্ত্রাস, অপশাসন, মাদকের বিরুদ্ধে লড়াই করার সুযোগ প্রদানের জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থণা করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

একদিকে উন্নয়ন, আরেক দিকে খালেদা জিয়ার মুক্তি

আপডেট সময় ০৭:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮