ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

খুলনায় নির্বাচনী প্রচার স্থগিত করলেন বিএনপি প্রার্থী নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনে সব ধরনের প্রচার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

তবে প্রচার বন্ধ করলেও বিএনপি নির্বাচনী মাঠ থেকে সরবে না বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগরীর মিয়াপাড়া রোডের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্জু এ ঘোষণা দেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরীজুড়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারে জড়িত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। এ ছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

মঞ্জু অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি হবে ভয়াবহ বলেও ডিবি হুমকি দিয়েছে।

এ পরিস্থিতিতে গণগ্রেফতার বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তি দেয়া পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

খুলনায় নির্বাচনী প্রচার স্থগিত করলেন বিএনপি প্রার্থী নজরুল

আপডেট সময় ১১:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮