ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারে আইএলও’র অফিস উদ্বোধন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কাতারে তাদের কার্যালয় খুলেছে যা কাতার সরকার ও আইএলও’র মধ্যে গত অক্টোবরে স্বাক্ষরিত কারিগরি সহযোগিতা চুক্তি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।

আইএলও’র সঙ্গে তিন বছরের চুক্তির লক্ষ্য হচ্ছে কাতারে শ্রম আইনকে উন্নীত করা ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করে শ্রম আইনের বাস্তবায়ন এবং নিয়োগ নিশ্চিত করা যেন শ্রম নিয়োগের অনুশীলনগুলি সেরা আন্তর্জাতিক অনুশীলনগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। প্রশাসনিক উন্নয়ন, শ্রম এবং সামাজিক বিষয়ে মন্ত্রী ড. ঈসা বিন সাদ আল জাফালি আল নুয়াইমি বলেন, কাতার আইএলও’র অফিস খোলাকে স্বাগত জানায় এবং কোন সন্দেহ নেই এই নতুন পদক্ষেপের মাধ্যমে কাতার বিশ্বের শ্রেষ্ঠ সিস্টেমের অনুকরণে কাজ করতে পারবে।

শ্রম অধিকার প্রচার এবং সুরক্ষায় কাতার আইএলও কে নতুন সঙ্গী হিসেবে পেয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সময় মন্ত্রী বলেন, যে শ্রম অধিকারের লক্ষে কাতার এই অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করছে। আইএলও যে প্রযুক্তিগত দক্ষতা ও নির্দেশনা প্রদান করবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, বিশেষতঃ কাতার একটি অত্যাধুনিক ও সেরা মান সম্পন্ন পদ্ধতিতে কাজ করার লক্ষে এগিয়ে যাচ্ছে যেটি শুধু উপসাগরীয় অঞ্চলে নয় বরং বিশ্বের সেরা মানসম্পন্ন হবে।

আল নুয়াইমী কাতারে আইএলও অফিস খোলার বিষয়টিকে হাইলাইট করে বলেন, শ্রমিকদের কর্মক্ষেত্রে মৌলিক কাজ, শ্রম নীতি এবং অধিকার বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ও প্রতিশ্রুতি নিয়ে আইএলও একসাথে কাজ করবে।

মন্ত্রী আরও বলেন, কাতার সমস্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনের শ্রমনীতির সঙ্গে সুসংগঠিত এবং গ্লোবাল কমিউনিটিতে কার্যকর অংশীদার হিসেবে ভূমিকা পালন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতারে আইএলও’র অফিস উদ্বোধন

আপডেট সময় ০৬:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮