ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইএসে যোগদান, ১৯ রুশ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরাক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবৈধভাবে ইরাকে অনুপ্রবেশ করে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ার দায়ে রাশিয়ার ১৯ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত।

রোববার ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডিত নারীরা তাদের শিশুসন্তানদের কোলে নিয়ে এজলাসে উপস্থিত ছিলেন।

ইরাকের বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, আইএসের সন্ত্রাসবাদকে সমর্থন ও এতে যোগদানের দায়ে রুশ নারীদের শাস্তি দিয়েছেন আদালত।

এর আগে গত ১৭ এপ্রিল ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছিল, আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকায় আজারবাইজানের তিন নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কেন্দ্রীয় অপরাধ আদালত।

একই সঙ্গে রাশিয়ার দুই নাগরিক এবং ফ্রান্সের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ওই আদালত। উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের বিভিন্ন জনপদ দখল করে কথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল আইএস।

তবে ২০১৭ সালের শেষদিকে জঙ্গিগোষ্ঠীটি ইরাকের সরকারি বাহিনীর কাছে পরাজিত হয়ে ইরাক ছাড়ে।

এর পর ইরাক সরকার আইএসের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করে কারাগারে রেখেছে। এর মধ্যে অন্তত ৫৬০ নারী ও ৬০০ শিশু রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইএসে যোগদান, ১৯ রুশ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরাক

আপডেট সময় ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮