ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

স্পেনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইমরান (৩৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ২৮ এপ্রিল (শনিবার) আনুমানিক রাত ১২টায় শহরের একটি ভাড়া বাসার বাথরুমে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

ইমরানের বন্ধু আকতার হোসেন প্রতিদিনের মতো বাসায় ফিরে বাথরুমে ইমরানের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে হৃদরোগে মারা গেছেন বলে জানায় পুলিশ।

মাঝরাতে মুত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পরিচিতজনরা তাকে দেখার জন্য ভিড় জমায়।

ইমরানের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদরের রায়ধর এলাকায়। বাংলাদেশে তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। বর্তমানে তার লাশ পুলিশ হেফাজতে মর্গে রাখা হয়েছে।

লাশ দ্রুত পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

স্পেনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮