ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ওপর যেকোনো হুমকির আগ্রাসী জবাব দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।

গুয়ামে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি আছে। অঞ্চলটিতে হামলার পরিকল্পনার বিষয়টি ‘সতর্কভাবে পরীক্ষা করা হচ্ছে’ বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত উত্তর কোরিয়ার পিপল’স আর্মির এক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সিদ্ধান্ত নেওয়ামাত্রই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

আরেক সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ‘আত্মরক্ষার্থে যুদ্ধের’ পরিকল্পনা করছে। এমন কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে দেশটির মূল ভূখণ্ডসহ শত্রুদের সব ঘাঁটি তছনছ করে দেওয়া হবে। গত ৪ ও ২৮ জুলাই দুটি আইসিবিএমের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। শনিবার সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।

জাতিসংঘের নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার রপ্তানি বাণিজ্যের রাশ টেনে ধরা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ৩০০ কোটি ডলার রপ্তানির মধ্যে ১০০ কোটি কমে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

নিষেধাজ্ঞার পর সোমবার এক অনুষ্ঠানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো কোরীয় উপদ্বীপের বর্তমান অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের হুমকি মোকাবিলায় আইসিবিএম পরীক্ষা একটি বৈধ পদক্ষেপ।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক রকেটের বিষয়টি আলোচনার টেবিলে আনব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া

আপডেট সময় ১২:৩৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭