ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বায়তুল মুকাদ্দাসে ট্রাম্প টাউন বানাবে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি উপশহর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ইসরাইল। সেখানে বিদেশি দূতাবাসগুলোকে নিয়ে যাওয়া হবে। ইসরাইলের নির্মাণবিষয়ক মন্ত্রী ইউভ গেলান্ট এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্কে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, তিনি তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশি দূতাবাস নির্মাণের জন্য নতুন স্থান নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি ওই শহরটির নাম ‘ট্রাম্প টাউন’ রাখতে চান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করায় এ পরিকল্পনা গ্রহণ করেছে তেল আবিব।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে সরিয়ে নেয়া হবে। ১৯৯৫ সালের ২৩ অক্টোবর ইসরাইলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে নেয়ার বিল পাস করে মার্কিন কংগ্রেস।

কিন্তু বিশ্বজনমতের প্রবল আপত্তির কথা বিবেচনা করে এত দিন কোনো মার্কিন প্রেসিডেন্ট ওই প্রস্তাব বাস্তবায়নের সাহস করেননি। ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহর দখল করে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বায়তুল মুকাদ্দাসে ট্রাম্প টাউন বানাবে ইসরাইল

আপডেট সময় ১০:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮