ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনে নিখোঁজ, রাতে বাড়ির সামনে মিলল শিশুর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনে নিখোঁজ, আর রাতেই বাড়ির সামনে মিলল সাড়ে তিন বছরের শিশুর লাশ। রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের বাইপাস গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ শুক্রবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করেছে। নিহত তামিম ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে।

গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিশু তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। এলাকায় মাইকিং করা হয়। দিন পেরিয়ে সন্ধ্যা গড়ালেও তামিমের সন্ধান না পেয়ে রাতে থানায় তামিমের নিখোঁজের বিষয়টি অবহিত করেন বাবা রাসেল।

এর পর শুক্রবার গভীর রাতে কে বা কারা তার লাশ বাড়ির সামনে ফেলে রেখে যায়।

নিহত তামিমের বাবা রাসেল হোসেন বলেন, কারও সঙ্গে আমার বিরোধ নেই। তবে জমি নিয়ে মাঝেমধ্যে প্রতিবেশীদের কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। কে বা কারা আমার অবুঝ শিশুটিকে হত্যা করেছে- তা বুঝে উঠতে পারছি না।

তিনি বলেন, শুক্রবার গভীর রাতে তামিমের লাশ বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে নজরে আসে তামিমের ফুপুর। বাড়ির বাইরে খড়ের মধ্যে একটি পোটলা দেখতে পাওয়া যায়। পরে সেটি বের করলে লাশটি গাছের ছাল দিয়ে পা বাঁধা ও প্লাস্টিকের বস্তা দিয়ে গলায় পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া ছিল মাথায় আঘাত।

এদিকে লাশটি পাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার ও কান্নায় ছুটে আসেন প্রতিবেশীরা। তামিমের লাশ দেখে পরিবারের সদস্যরা ছাড়াও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে এখন চলছে শোকের মাতম।

পরিদর্শক আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে প্রতিবেশীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দিনে নিখোঁজ, রাতে বাড়ির সামনে মিলল শিশুর লাশ

আপডেট সময় ০৩:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮